ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ধুতি-পাঞ্জাবি দিয়ে ডালিমের শারদ শুভেচ্ছা জ্ঞাপন

admin
October 5, 2019 10:25 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরায় হিন্দু ধর্মাবলম্বীদের নতুন বস্ত্র দিয়ে শারদ শুভেচ্ছা জানালেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। শনিবার (৫ অক্টোবর) গদাইপুর গ্রামে তার নিজ বাসভবনে দুর্গা পূজা উপলক্ষে এক আইন-শৃঙ্খলা সভায় তিনি এ শুভেচ্ছা জানান। খাজরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। প্রধান অতিথি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এদেশে স্বাধীন ভাবে যার যার ধর্ম পালন করে বিশ্বে নজির স্থাপন করতে সক্ষম হয়েছি। প্রতিবছর যেমন আমরা পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করেছি এবারও তার ব্যত্যয় হবে না। কৃষ্ণ ব্যাণার্জীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, এসআই সিদ্দিকুর রহমান, খাজরা পূজা-মন্দির কমিটির সভাপতি শিবপদ মÐল, ইউপি সদস্য রামপদ সানা, অনুপ কুমার সানা, জালাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে তিনি ১৩টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদককে একটি করে ধুতি, পাঞ্জাবি ও গেঞ্জি উপহার দেন এবং নবমীর দিন বিশাল মোটর শোভাযাত্রায় সকলকে উপস্থিত হওয়ার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।