ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, গুরুতর আহত ৬

admin
October 5, 2019 3:06 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ/ শের আলী/ জাহাঙ্গীর আলম: কালিগঞ্জে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে কাজী সাইদুর রহমান ময়না (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের কাজী ইমদাদুল হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ অক্টোবর) বেলা ১ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর এলাকায় অবস্থিত স্টার ফিলিং স্টেশনের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মৌতলা গ্রামের কাজী ইমদাদুল হোসেনের ছেলে ব্যবসায়ী কাজী সাইদুর রহমান ময়না কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তিনি স্টার ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে রাস্তা ওভার টেকিং করার সময় কালিগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে আসা যশোরগামী বিরতিহীন এক্সপ্রেস (খুলনা মেট্রো-জ-১১-০০৭৩) যাত্রীবাহী বাস তাকে রক্ষা করতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী একটি বকুল গাছের সাথে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে যায়। এসময় ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক কাজী সাইদুর রহমান ময়না।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস চালকের সহকারী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আল-আমিন (৩০),একই ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মৃত আসমত উল্লাহর ছেলে বাসযাত্রী আজিজার রহমান (৬০), বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মেহেদী হাসান রাজুর স্ত্রী তামান্না সুলতানা মুক্তা (৪৫), একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫), কুশুলিয়া গ্রামের প্রশান্ত সরকারের মেয়ে তন্দ্রা সরকার (২৩), শ্যামনগর উপজেলা বাদঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুদ্দীন (১৮)।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আল আমিন, সাইফুদ্দীন ও আজিজার রহমানের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন দুর্ঘটনায় কাজী সাইদুর রহমান ময়না নামে এক ব্যক্তির নিহত হওয়াসহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।