ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

admin
October 5, 2019 9:54 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে রশির সাহায্যে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে মোস্তাকিম খাঁ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি খেয়াপাড়া গ্রামের বাবু খাঁ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে মোস্তাকিম পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার চালায়। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে আশাশুনি থানা পুলিশ মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। কি কারণে মোস্তাকিম খাঁ আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারিনি। এঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।