ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের রতনপুরের পীরগাজন ফুলসার দিঘিতে সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
October 5, 2019 9:52 pm
Link Copied!

নিজস্ব/ ধলবাড়িয়া প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের ফুলসার দিঘিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে স্থানীয় যুব কমিটির উদ্যোগে ও ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের সার্বিক সহযোগিতায় দুইটি গ্রæপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতার ‘এ’ গ্রæপে প্রথম স্থান অধিকার করেছেন আড়ংগাছা গ্রামের আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় পীরগাজন গ্রামের আব্দুল আজিজ,তৃতীয় পীরগাজন গ্রামের মহাসিন হোসেন। ‘বি’ গ্রæপে প্রথম স্থান অধিকার করেছেন আড়ংগাছা গ্রামের পলাশ হোসেন, দ্বিতীয় পীরগাজন গ্রামের রবিউল ইসলাম, তৃতীয় পীরগাজন গ্রামের জাহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল ১২০ কেজি ওজনের এক ব্যক্তি দীর্ঘক্ষন পানির উপর ভেসে থাকা, ৩ বছরের এক শিশু পানির উপরে ভেসে থাকা, পানির নিচে ৪৫ মিনিট ডুবে থাকা, দুইজন ব্যক্তি কাঁটাযুক্ত খেজুর গাছের উপরে উঠে লাফালাফি করা, পানকৌড়ি ধরা, মাথায় পানির গøাস নিয়ে মাটিতে ডিগবাজি দেওয়াসহ বিভিন্ন দৃষ্টিনন্দন খেলা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।