কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দুস্থ-অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-কাপড়, ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পৌর সদরের দক্ষিণ মুরারীকাটি সার্বজনীন পূজা মন্ডপ ও হরিসভা পূজা মন্ডপে ৮৯জন দুস্থ অসহায়দের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন নিজস্ব অর্থায়নে এ কাপড় বিতরণ করেন। এ সময় মুরারীকাটি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি নির্মল কুমার মন্ডল, সহ-সভাপতি রনজিৎ মন্ডল, সাধারণ সম্পাদক শুম্ভ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক অনন্ত কুমার টুকু, কোষাধ্যক্ষ শুম্ভ সরকার, সাংগঠনিক সম্পাদক দীনু বন্ধু মন্ডল, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, শিলা রানী হালদার, হরিসভা পূজা মন্ডপের সভাপতি জয়ন্ত কুমার পাল, সাধারণ সম্পাদক নির্মল কুমার দে, স্বেচ্ছাসেবক অনিমেশ পাল, লিটন পোর্দ্দার,অপূর্ব পোদ্দার, চিত্ত রঞ্জন রায়, সপ্না রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
