ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত

admin
October 5, 2019 10:32 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: ‘মাদককে না বলি, বাল্য বিবাহকে পরিহার করি, সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধ করি এবং স্বাধীনতার স্বপক্ষে চেতনা ভিত্তিক সমাজ গড়ি’ এই ¯েøাগানকে সামনে রেখে কলারোয়ার লাঙ্গলঝাড়ার কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভূমি) আজগার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ঝিনাইদহের ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ। এছাড়া সাবেক উপজেলা এলজিইডি অফিসার আবেদুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির হেলালসহ সকাল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।