ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুভেন্টাস নাইট সংঘ চ্যাম্পিয়ন

admin
October 4, 2019 9:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সুলতানপুর ক্লাব মাঠে সুলতানপুর যুব সংঘের আয়োজনে ও সুলতানপুর ক্লাবের সহযোগিতায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলা-ধুলার বিকল্প নেই। মাঠে বেশি বেশি খেলা ধুলার আয়োজন করতে হবে। খেলা ধুলা মন ও মেধার বিকাশ ঘটাতে সহায়তা করে। দুই দলই ভাল খেলা উপহার দিয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, প্রমুখ। মাদক ও জঙ্গিবাদ বিরোধী ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সুলতানপুর জুভেন্টাস নাইট সংঘ বনাম বাঁকাল নব উদয়ন সংঘ। খেলায় বাঁকার নব উদয়ন সংঘকে ৩-১ গোলে পরাজিত করে সুলতানপুর জুভেন্টাস নাইট সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। উপস্থিত ছিলেন সুলতানপুর কাঁচা বাজার সমিতির সদস্য মো. আব্দুর রহিম বাবু, শেখ শাহাজান কবির সাজু, সুলতানপুর যুব সংঘের বিপ্লব, মুরাদ, সালমান, সুমন প্রমুখ। অসংখ্য ফুটবলপ্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।