ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চন্দ্র শেখর দেবনাথের মৃত্যুতে সাতক্ষীরা মহাশ্মশান কমিটির শোক

admin
October 4, 2019 9:51 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: ঠাকুর অনুকুল চন্দ্রের সৎ সঙ্গ সাতক্ষীরা জেলার অর্থ সম্পাদক ও জেলা মন্দির সমিতির সাবেক কর্মকর্তা চন্দ্র শেখর দেবনাথ আর নেই। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকালে বাগেরহাটের ফকির হাটের গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা মহাশ্মশান কমিটির উপদেষ্টা ভূধর চন্দ্র সরকার, দ্বীনবন্ধু মিত্র, সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক তপন কুমার হালদার, অনিত কুমার মুখার্জী (অতি:পিপি), ঠাকুর অনুকুল চন্দ্রের সৎ সঙ্গ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সুকৃতি কুমার রায়, শংঙ্কর কুমার রায়, শিক্ষক দিপাসিন্ধু তরফদার, কিরন্ময় সরকার, দিলিপ কুমার রায়, সত্যজিত রায়, সঞ্জিব কুমার দাশ, সুনির্মল মন্ডল, নির্মল কুমার মন্ডল(সহকর্মী), উৎপল সাহা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।