ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেঁয়াজ ব্যবসায়ীর জরিমানা

admin
October 4, 2019 9:41 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেঁয়াজের বর্তমান বাজার মূল্য ছাড়া অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শ’ টাকা, ইব্রাহিম হোসেনকে ৫শ’ টাকা, পরিতোষ মন্ডলকে ১ হাজার টাকা এবং আব্দুস সালামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪০ ধারায় পণ্যের বাজার মূল্যের অধিক দামে বিক্রয় করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। এ সময় সকল ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ-সহকারী মাহাবুবর রহমান, থানার এসআই রইচউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।