ঢাকাFriday , 4 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

admin
October 4, 2019 9:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় মুন্সিপাড়া ইসলামী আন্দোলন অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ করতে হলে সকলের অন্তরে আল্লাহর ভয় এবং পরকালের বিশ্বাস জাগ্রত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাও. গাজী নূর আহমদ, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল করিম (শাহীন), ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো. ওয়েজ কুরণী। অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার ছদর শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম (তকী), ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজর আলী। অনুষ্ঠানে ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার (২০১৯-২০) সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মহিউদ্দিন আল ফারুক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আকরাম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।