ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ১০ সদস্যের বিজিবি দল ভারতে

admin
October 3, 2019 10:16 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিজিবি’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের সফরে ভারতে গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশের এ প্রতিনিধি দল ভারতে যায়। যশোর রিজিউন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রংপুরের রিজিউন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লে. কর্নেল আহম্মেদ জুনায়েদ, লে.কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান। বিজিবি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পৌঁছালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ’র অধিনায়ক নিরোদ পাল তাদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বৈঠকের উদ্দেশ্যে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, ভারতের কলকাতায় ৪অক্টোবর থেকে ৫অক্টোবর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা করা হবে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দল আগামী ৬ অক্টোবর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশ ফিরে আসবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।