আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভেজাল তেল বিক্রির দায়ে মহেশ্বরকাটির আন্না ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ওই ফিলিং স্টেশনে গিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রাথমিক পরীক্ষায় ফিলিং স্টেশনের তেলে ভেজাল প্রমাণিত হওয়ায় মালিক সাইদুর রহমানকে এ জরিমানা করেন। পরে বুধহাটা বাজারে রহমান ফিলিং স্টেশনে অপরিষ্কার শৌচাগারের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম ও এসআই হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
