ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বসতবাড়ির উপর দিয়ে লাইন টানতে বাধা দেওয়ায় ভাঙচুর চালালো বিদ্যুৎ অফিসের কর্মীরা

admin
October 3, 2019 10:27 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুতের লাইনের তাঁর টানতে বাধা দেওয়ায় এক নারীকে পিটিয়ে জখম করার পাশাপাশি বসতবাড়ির চাল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর স্বামী নাংলা গ্রামের আয়ুব আলী শেখ জানান, তার বসতবাড়ির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে প্রতিবেশীর সংযোগ লাইন ঘরের উপর দিয়ে না দিয়ে ঘুরিয়ে দেওয়ার কথা বলেন তার স্ত্রী। এ সময় বিদ্যুৎ অফিসের এক কর্মী তার স্ত্রীর সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার উপর কিল, লাথি, চড় মারতে থাকে বিদ্যুৎ অফিসের ওই কর্মী। এ সময় অপর এক কর্মী ক্ষিপ্ত হয়ে আমার বসত বাড়ির ছাউনি সিমেন্ট শিট ভাংতে থাকে।

আমি খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রীকে উদ্ধার করি। তত সময় আমার বসত ঘর ও গোয়ালের ছাউনি ভেঙে দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় প্রতিবেশী মোহাম্মাদ আলী গাজীর ছেলে ইসলাম গাজী(৪০)কে প্রধান আসামি, ইসলাম গাজীর ছেলে হযরত আলী(২০) এবং স্ত্রী ফতেমা খাতুন(৩৫)সহ অজ্ঞাত নামা পল্লী বিদ্যুতের লাইন ম্যানকে আসামি করে আয়ুব আলী শেখের স্ত্রী সায়রা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। নতুন বিদ্যুৎ লাইন গ্রহীতা ইসমাইল গাজী জানান, আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আনার জন্য প্রতিবেশীর সাথে বিদ্যুতের অফিসের লোকের কথা কাটাকাটি হয়েছে। আমরা তাদের সাথে কোন ঝামেলাই যায়নি। তবে আয়ুবের স্ত্রী বিদ্যুৎ অফিসের লোকের মোটরসাইকেলে আঘাত করলে বিদ্যুৎ অফিসের কর্মীরা মিটার খুলে নিয়ে যায় এবং তাদের বসতবাড়ি ভাঙচুর করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনার অভিযোগ আমি এখনও হাতে পায়নি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।