ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদেরকে ওসির নির্দেশনা প্রদান

admin
October 3, 2019 10:21 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেবহাটায় গ্রাম পুলিশ সদস্যদেরকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সকল ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশদেরকে আসন্ন দুর্গাপূজাকে শান্তিপ‚র্ন ও নির্বিঘেœ করার লক্ষে গ্রাম পুলিশরা যাতে তাদের দায়িত্ব ঠিক মত পালন করে সে লক্ষে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে এবং প্রতিরোধ করতে গ্রাম পুলিশদের নির্দেশনা দেওয়া হয়। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে। এ সময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, এএসআই আব্দুল জব্বার সহ থানার বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।