ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলায় ১শ’ ৮৭টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গা পূজা

admin
October 3, 2019 10:35 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মা দুর্গা দেবীর বোঁধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল, কাঁসি, বাঁশি বাজিয়ে মন্ডপগুলিতে পূজা শুরু হয়েছে। শাস্ত্রীয় পন্ডিতরা বলছেন, ৩রা অক্টোবর বৃহস্পতিবার মহা পঞ্চমীর মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে দুর্গোৎসব। এবার দেবী মায়ের আগমন ঘোটকে (ঘোড়ায়)। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, প্রতিবছরের ন্যায় এবারও দর্শকদের মন আকর্ষণের জন্য পূজা মন্ডপগুলিকে ভিন্ন অঙ্গীকে সাজানো হয়েছে। দর্শনার্থীদের দেখার জন্য পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দানে সার্বক্ষণিক সচেষ্ট আছে। প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক বানিয়ে তাদের পরিচিতির জন্য নির্দিষ্ট ব্যাজ প্রদান করা হয়েছে। তারা সার্বক্ষণিক পূজা মন্দির প্রাঙ্গণ তদারকি করবেন। যাতে কোনভাবে অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। উপজেলা চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান, সমগ্র উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠান পালনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। উপজেলার ১শ ৮৭টি পূজা মন্ডপের অনুকুলে সরকারিভাবে ৯৩.৫ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, প্রতি বছরই সার্বজনীনভাবে দুর্গোৎসব উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণের উৎসবে রূপ নেয়। তাই সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা তৈরি থেকে ৮ অক্টোবর বিসর্জন পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া প্রতিটি পূজা মন্ডপের পূজা কমিটি নেতাদের সাথে মতবিনিময় শেষে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।