ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় আটক ৭

admin
October 3, 2019 10:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রাম থেকে ১’শ গ্রাম গাঁজাসহ বলাই চন্দ্র দাশের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারক দাসকে মাদক বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়। এ ব্যাপারে তারককে আসামি করে আশাশুনি থানায় ২(১০)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এসআই বিল্লাল হোসেন শেখ সিআর-১৬২/১৮ নং মামলার আসামি কদমদহ গ্রামের হাসান সরদারকে, এসআই মোকাদ্দেস হোসেন সিআর-৪৬৭/১৮, ৬২/১৯ নং মামলার আসামি কুড়িকাহনিয়া গ্রামের শাহাব্দ্দুীনকে, সিআর-৬২/১৯ নং মামলার আসামি একই গ্রামের আলাউদ্দীনকে, এএসআই শাহ জামাল সিআর-১০২/১৯ নং মামলার আসামি কল্যানপুর গ্রামের শহিদুল ইসলাম (নান্টু)কে, সিআর-১০২/১৯ নং মামলার আসামি সোনাতনকাটি গ্রামের আল আমিন হোসেনকে ও এএসআই কায়ছারুল ইসলাম সিআর-৯০/১৯ নং মামলার আসামি রেজাউল সরদারকে গ্রেফতার করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।