ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ’র অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে কলেজের উন্নয়ন, সার্বিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও বিভাগ ওয়ারি বেতন ভাতা প্রদান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, মাস্টার মফিজুর রহমান, মো. ওবায়দুর রহমান, কৃষ্ণপদ সরকার, মো. বেলাল হোসেন, আশরাফুন্নাহার মনি, অ্যাড. রফিকুল ইসলাম, প্রেম দাস ও সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ। এ সময় সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
