ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

admin
October 2, 2019 9:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় পেঁয়াজ মজুত রাখা এবং উচ্চ মূল্যে বিক্রয় করার অপরাধে বিভিন্ন আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ১২টার দিকে ভোমরা স্থলবন্দরের পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিক ভাবে মজুদ রাখা পেঁয়াজ দ্রæত বিক্রয় ও বাজার জাত করার নির্দেশ প্রদান করেন আড়তদারদের। সাথে সাথে বেশি দামে বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, আড়তে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ রাখা হয়েছে। তবে প্রাথমিক ভাবে তাদের সতর্ক করা হয়েছে। তাদের সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে। তবে তারা নির্দেশ অমান্য করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ায় এর প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ জেলা বিভিন্ন পাইকারি ও খোলা বাজারে। রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকারক, আড়তদার ও দোকানিরা। এর ফলে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। ফলে খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। যা আগে বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি। পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খেটে খাওয়া সাধারণ মানুষসহ ক্রেতা ও বিক্রেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।