ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
October 2, 2019 9:05 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ভারতে মহাত্মাগান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করেছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার যথারীতি আমদানি রফতানি চলবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার নাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) মহসিন খান পাঠান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।