ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠাক, হচ্ছে না মিলন মেলা

admin
October 2, 2019 4:05 pm
Link Copied!

মীর খায়রুল আলম: বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠাকের সিদ্ধান্ত অনুযায়ী এবারও হচ্ছে না মিলন মেলা।  উভয় দেশের নিরাপত্তার কথা চিন্তা করে এবং অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বুধবার বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ) এবং উভয়দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে বুধবার(২ অক্টোবর) বেলা ১১টায় ভারতের টাকি পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দেবহাটা ইউএনও’র প্রতিনিধি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্বল মৈত্র, টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার মোত্তালিব হোসেন, ভারতের টাকি পৌর সভার মেয়র সোমনাথ মুখার্জী, হাসনাবাদ বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিনোদ সিং, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। ইছামতি নদী বাংলাদেশ ও ভারতের শারদীয় দূর্গাপূজার বিসর্জনস্থল হওয়ায় উভয়দেশের শান্তি বজায় রাখতে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।