ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে রাস্তার বেহাল দশায় জন-দুর্ভোগ চরমে পৌঁছেছে

admin
October 2, 2019 9:44 pm
Link Copied!

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় রাস্তাটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ফলে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। মোটরসাইকেল, সাইকেল তো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের আমতলা অঞ্চলে বিভিন্ন গ্রামের সাথে সংযুক্ত রাস্তাটির বেহাল দশার কারণে জন-দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়া জানান, আমাদের এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় আমরা নির্বিঘেœ চলাচল করতে পারছি না। ফসলের মৌসুমে শত শত কৃষকের ফসল ঘরে তোলার একমাত্র রাস্তা এটি। বর্তমানে রাস্তার যে অবস্থা আমরা হেঁটে চলাচল করতে পারি না। এ ব্যাপারে আমরা একাধিকবার ইউপি সদস্য মো. রফিকুল ইসলামকে জানিয়েছি কিন্তু তিনি কোনো কাজ করছেন না। তিনি বারবার বলছেন খুব শীঘ্রই কাজ শুরু করব। রাস্তার কাজ করার জন্য বাজেট এসেছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও ইউপি সদস্য বা কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান বলেন, আমরা ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বর্তমানে ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পাওয়ায় সেদিকে বেশি নজরদারি করতে হচ্ছে। তাছাড়া রাস্তাটি সম্পর্কে আমি অবগত আছি। ইতোমধ্যে রাস্তা মেরামত করার জন্য ১লক্ষ ২হাজার টাকা বাজেট হয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।