ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ে চুরির অভিযোগ

admin
October 2, 2019 10:00 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বগুলারচক একেপিকেএমএম মাধ্যমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় থানার ওসি ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক জানান, গভীর রাতে কোন এক সময়ে চুরির ঘটনা ঘটেছে, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্বাস মোল্লা জানান, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে একটি ল্যাপটপ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে ওসি এমদাদুল হক শেখ বাইনবাড়ীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় একটি সূত্র জানান ঘটনাটি রহস্যময়, এ ঘটনায় প্রধান শিক্ষক বঙ্কিম সরকার থানায় অভিযোগ করেছেন। ওসি এমদাদুল হক শেখ বলেন, মালামাল উদ্ধারের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।