ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ নেই : বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ

admin
October 2, 2019 9:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেশে এখনও পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে এবং কৃত্রিমভাবে পিয়াঁজের সংকট সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোন সুযোগ নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে দেশের অন্যতম পেঁয়াজ আমদানিকারী সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের একথা বলেন। এ সময় যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ জানান, দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুদ রয়েছে তাতে আগামী ১৫-২০ দিন সংকট সৃষ্টির কোন কারণ নেই। আর এরই মধ্যে সরকার বিকল্প পন্থায় পেঁয়াজ আমদানির সব ব্যবস্থা করবে। এছাড়া বৃহস্পতিবার ভোমরা বন্দর দিয়ে আরও অন্তত ১৫শ টন পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাবে। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে ভোমরা বন্দরের আড়তগুলোতে মজুদ থাকা অধিকাংশ পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে। এতে পেঁয়াজের মূল্য গতকালের তুলনায় কমেছে। এ সংক্রান্ত কোন সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য জেলা প্রশাসন সব সময় মনিটরিং করছে। এর আগে মনিটরিং টিমের সদস্যরা বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়ত পরিদর্শন করেন এবং আড়তদারদের পেঁয়াজের অতিরিক্ত মূল্য বৃদ্ধি না করে স্বল্প লাভে তা বাজারজাত করার নির্দেশনা দেন। পরে মনিটরিং টিমের সদস্যরা সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের পেঁয়াজের আড়ত পরিদর্শন ও আড়তদারদের সাথে কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।