ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে সাইকেল চুরি

admin
October 2, 2019 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে সাইকেল চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্কুল প্রাঙ্গন থেকে।

ভুক্তভোগী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বারিউল ইসলাম জানান, বুধবার সকাল ১০ টার দিকে তিনি তার ভাতিজা ৮ম শ্রেণির ছাত্র মাহফুল হোসেনের রেজিষ্ট্রেশন কার্ড নেওয়ার জন্য সাইকেল যোগে বিদ্যালয়ে যান। এরপর বিদ্যালয়ের মেইন গেটের পাশে সাইকেল রেখে তিনি অফিস কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে বাহিরে এসে তার সাইকেলটির কোন সন্ধান পায়নি। কে বা কাহারা তার সাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।

তবে কালিগঞ্জ থানার পূর্বপাশ্বে সংরক্ষিত থানার সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সাইকেল চোর সনাক্ত করা যাবে বলে তিনি জানান। এব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অর্ভিযোগ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।