ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৪৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin
October 2, 2019 9:07 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিজিবি’র অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিজানুর (৩০) রহমানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান কেঁড়াগাছি ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মো. আনছার আলীর পুত্র। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর মোহাম্মদের নেতৃত্বে সীমান্তের কাছাকাছি ভাদিয়ালি পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক চোরাচালান মামলার আসামি মিজানুর রহমানকে ৪৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে বিজিবি’র কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা। কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।