আশাশুনি প্রতিনিধি: ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণী সম্পদ অফিসার ডা. মিজানুর রহমান, সিনি. মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সোহাগ খান ও আরডিও বিশ্বজিৎ ঘোষ। সভায় বক্তারা বলেন- বৈশিক প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে আমাদের আভ্যন্তরীণ উৎপাদনশীলতা আরও বাড়াতে হবে। পরমুখাপেক্ষী না হয়ে আমাদের সম্পদকে সর্Ÿোচ্চ ব্যবহার করে উৎপাদন বাড়িয়ে নিজেদের চাহিদা মেটাতে হবে। এজন্য দেশের প্রতিটা নাগরিককে অলসতা ত্যাগ করে যার যার অবস্থান থেকে উৎপাদনশীলতায় মনোযোগী হতে হবে।
