আশাশুনি প্রতিনিধি: সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে আশাশুনি সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও পেভ’র সদস্যদের সমন্বয়ে দি হাঙ্গার প্রোজেক্ট এ মানববন্ধনের আয়োজন করে। পেভ প্রতিনিধি আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সুশীল কুমার মÐল, তৃপ্তি রঞ্জন সাহা, বক্তারা ধর্ম, বর্ণ, জাতির ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহŸান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
