ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
October 1, 2019 9:37 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক, ইউপি সদস্য হাফিজুর রহমান, আলফাতুন নেছা। এ সময় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী শামীম হোসাইন, প্রবীণ কমিটির সভাপতি নজরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মাহবুবুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মোমিনুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।