ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে জরুরী সভা

admin
October 1, 2019 9:44 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শ্যামনগরে আইন শৃঙ্খলা বিষয়ে জরুরী সভা ও প্রতিটি পূজা মন্ডপে ৫শ’ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলার ৬৫ টি পূজা মন্ডপের মোট ৩২ হাজার ৫শ কেজি জিআরের চাউল বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উদ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর প্রমুখ। এ সময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বরগণ, বিজিবি প্রতিনিধি, র‌্যাব সদস্য, পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপজেলার প্রত্যেক পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর সমগ্র উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে ৫শ’ কেজি করে ৬৫ টি পূজা মন্ডপে মোট ৩২ হাজার ৫শ কেজি জিআর চাউল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।