ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আরআরএফ-এর প্রবীণ দিবস পালিত

admin
October 1, 2019 9:45 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আরআরএফ এর উদ্যোগে র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় “বয়সের মমতার পথে যাত্রা” প্রতিপাদ্যের উপর র‌্যালি শেষে গদাইপুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরআরএফ এর শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র অডিটর মো. কামারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, শেখ আরিফুর রহমান, মো. এখলাছুর রহমান, রনি মন্ডল, তারক মজুমদার, নাজরিন আক্তার, শারমিন সুলতানা মুক্তা ও নাজরিন নাহার প্রমুখ। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।