ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার নিবন্ধন বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছে কয়েকটি সংগঠন। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট এ আবেদন জমা দেয়া হয়। আবেদন পত্রে উল্লেখ করা হয় যে, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকা দু’টি সর্বদা সাতক্ষীরার সম্মানিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশ করে শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করছে। পূর্বের ঘোষণা অনুযায়ী নিবন্ধন বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দিয়েছেন সাতক্ষীরা পৌর আ’লীগের পক্ষে সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎছ্না আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, শেখ তহিদুর রহমান ডাবলু, লাবসা ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বল্লী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী, শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. শওকাত আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের পক্ষে এস.এম রেজাউল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ভোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, আলিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিয়ুর রহমান (ময়ুর ডাক্তার), ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আ’লীগের পক্ষে ইনজামামুল হক ইনজা, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, দলিত পরিষদের পক্ষে গৌর প্রমুখ। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
