নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে, রোগ নিয়ন্ত্রণ শাখা মহাখালি ঢাকার সহযোগিতায় শহরের ইটাগাছা আদর্শ সরকারি প্রা: বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া ০১-০৭ অক্টোবর ২০১৯ পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সের প্রায় ৩০ হাজার শিশুর একটি করে কৃমি নাশক ট্যাবলেট ভরা পেটে খাওয়ানোর লক্ষ নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দুল মজিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর টিকাদানকারী সুপার ভাইজার ইবাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
