শাহ আলম: সাতক্ষীরায় দক্ষিণ খুলনার সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন আলিপুর অটো ব্রিকস্ লিমিটেড’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে এ ব্রিকস্ উদ্বোধন করেন। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুস সবুর সরদার, আব্দুর রউফ সরদারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এমপি রবি বলেন ব্রিকস্ উৎপাদনকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাতক্ষীরায় বেসরকারিভাবে হস্তো ও কুঠির শিল্পসহ মিল কলকারখানা গড়ার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন এতে কর্মসংস্থান বাড়বে, সাতক্ষীরার মানুষ কর্মমুখী হলে বেকার সমস্যা কমবে। সাতক্ষীরা জেলা ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর সরদারের পুত্র আবু নাসের মো: আবু সাইদ’র তত্বাবোধায়নে সম্পুর্ন চীনা প্রযুক্তিতে গড়া এ ভাটায় মাটি উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে পোড়ানো পর্যন্ত হাতের কোন স্পর্শ ছাড়াই প্রযুক্তির মাধ্যমে সকল কাজ সম্পন্ন হয়ে থাকে। অত্যাধুনিক এ ভাটায় দৈনিক ৯০ হাজার ইট ডেলিভারির সক্ষমতা রয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
