ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

admin
September 30, 2019 10:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজামÐপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলাব্যাপী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দুর্গাপূজার অনুষ্ঠানে সব ধর্মের মানুষ অংশ নেয়। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আপনাদেরও সজাগ থাকতে হবে। যারা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, তাদের নির্দিষ্ট পোশাক পরতে হবে। ইতোমধ্যে মÐপে মÐপে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে। আশা করছি অন্যান্য বছরের তুলনায় এ বছর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গা উৎসব সম্পন্ন হবে। মন্ডপ পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজামন্ডপের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক নিলিপ কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।