ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্বোধন

admin
September 30, 2019 9:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ কলেজ মোড় এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা মিশন মহিলা উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় সংস্থার পরিচালক ছখিনা পারভীনের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

সংস্থার প্রকল্প পরিচালক শেখ আবদুল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অতি: দায়িত্ব) অধির কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ।

এসময় ওয়ার্ল্ড ভিশন এর ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার রুমানা জেসমিন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তা মনিমালা গায়েন, পাঁপড়ি দত্ত, রুবিনা পারভীন, আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মিশন মহিলা সংস্থা ২০১৪ সাল থেকে এলাকার অনগ্রসর মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।