ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চুরির ঘটনায় শিশু আটক

admin
September 30, 2019 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চুরির ঘটনায় এক শিশুকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর বঙ্গবন্ধু মুর‌্যাল সংলগ্ন অথৈ-অনিক কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরি সংঘটিত হয়। চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ টি কম্পিউটারের মনিটর চুরি করে দিয়ে যায়।
পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আজমির শেখ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় শিশুকে আটক করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে কিশোর অপরাধে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছেন। তারা হলেন বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের মোহাম্মদ মুনছুর আলী ও কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের খালেক গাজীর ছেলে নুরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।