নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও কাজী হাফিজ উদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন খুকু, ওয়ার্ড ভিডিসি’র সহ-সভাপতি সালমা খাতুন, নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন ওয়াস অর্গানাইজার রুমানা হক, ইউনিয়ন ফ্যাসিলিটেটর হুমায়ূন কবির প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
