ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

admin
September 30, 2019 10:05 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে । উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। নারী নেত্রী শারমীন চৌধুরির অর্থায়নে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা করিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। বক্তারা বলেন, মেয়েরা পরিবার ও জাতির বোঝা নয়। তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে তুলতে পারলে তারা পরিবার ও দেশের সম্পদে পরিণত হবে। এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।