ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল, এন.আই যুব ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শিমুলবাড়িয়া বাজার চান্নিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজকুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সদর যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সানা, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য রাজকুমার মন্ডলকে কে সভাপতি জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক ও নুর মোহাম্মাদ সরদার কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
