ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও মশারি বিতরণ

admin
September 29, 2019 10:05 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা, মশারি বিতরণ, কীটনাশক স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দেবহাটা থানার সার্বিক ব্যবস্থাপনায় ও দেবহাটা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা-আশাশুনি সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা। স্বাগত বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। এ সময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, এমএ মামুন, জি.এম আব্বাস উদ্দীন, মোসলেম আলী, মোমিনুর রহমান রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, ইয়াকুব হোসেন রাজু, মনিরুল ইসলাম, রুহুল আমিন, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে আরো সচেতন হতে হবে। তিনি এ ধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করবেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ থাকতে হবে। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দু:স্থদের মশারি, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশার কীটনাশক স্প্রে করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।