ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

admin
September 29, 2019 10:05 pm
Link Copied!

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পুকুর থেকে ভানু বিবি (৮২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের আব্দুল কাজীর স্ত্রী। ভানু বিবির স্বামী আব্দুল কাজী জানান,রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে তার স্বজনরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তার স্ত্রী ভানু বিবিকে খুঁজে পাচ্ছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর কোন এক সময় পানিতে পড়ে সে হয়তো আর উঠতে পারেনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।