ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর ৭নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে এ জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি পৌর কাউন্সিলার ফরহাদীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি আনারুল ইসলাম এতিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফজলুর রহমান ঢালী, আব্দুল হান্নান, নাঈম ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, নাজির হোসেন, মোহাম্মদ আলী, সাইদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবিহা হোসেন।
