ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দূর্ঘটনার ১৫ দিন পর মোটর সাইকেল চালকের মৃত্যু

admin
September 28, 2019 9:54 pm
Link Copied!

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: সড়ক দূর্ঘটনার ১৫ দিন পর আমিনুর রহমান (২৮) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

সূত্র জানান, গত ১৪ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে মোটর সাইকেল চালক আমিনুর রহমান কালিগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবহাটা উপজেলার সখিপুর মোড় নামক স্থানে পৌছালে বিপরীত থেকে ছেড়ে আসা দ্রুত গামী একটি মাহিন্দ্র মোটর সাইকেলকে ধাক্কা দিলে চালক আমিনুর রহমান গুরুতর জখম হন।

এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমিনুর রহমানকে খুলনায় রেফার করেন।

পরবর্তীতে তাকে খুলনার একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ৮ দিন রাখার পর কোন উন্নতি না হওয়ায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।