কলারোয়া প্রতিনিধি: কলারোয়া কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বালিয়াডাঙ্গা বাজারে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়-বলী গল্প করে শোনান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাজেদ। এ সময় বোয়ালিয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, সহকারী শিক্ষক মহব্বত আলী, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. হোসেন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
