ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

admin
September 28, 2019 10:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র উদ্যোগে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রতি তিন মাস অন্তর পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (সেপ্টেম্বর) সকালে জেল প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) মো. মহাসিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল করিম সাবু ও ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. কামরুল হাসান। প্রধান অতিথি চালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। প্রধান আলোচকের বক্তব্যে মো. মহসিন হোসেন পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভাপতির বক্তব্যে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম ওয়াজেদ হোসেন কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণির পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আজিবর গাজী, মো. সোহাগ শেখ, মো: আব্দুল কাদের, মো: আনারুল ইসলাম, মো: অলিলুর রহমান, মো: মিয়ারাজ আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারী মো: সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো: নাসিরুল আরিফিন। কর্মশালায় বিভিন্ন শ্রেণির ৯৪ জন পেশাদার চালক অংশ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।