ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তরুণ লীগের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
September 28, 2019 11:15 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন ও তরুণ লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় তরুণ লীগের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টায় জজ কোর্ট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে জেলা তরুণ লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। পৌর তরুণ লীগের সভাপতি বাবলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তরুণ লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, সদর উপজেলার সভাপতি মো. মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক মো. আনিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, পৌর সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফয়সাল, প্রচার সম্পাদক রাশিদুজ্জামান রুবেল প্রমুখ। এ সময় সংগঠনের ফরহাদ, আরিফুল, কবির হোসেন স্বপন, মো. মোস্তফা, আবুল হোসেন, তুহিনসহ তরুণ লীগের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।