ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন

admin
September 28, 2019 10:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি, ছাত্র সমাবেশ, দোয়া অনুষ্ঠান ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজে আনন্দ র‌্যালি ও ছাত্র সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, ছাত্রলীগ নেতা নাঈম সরোয়ার, আহসান বিল্লাহ, কাজী সাদিক, আজমির হোসেন, সোহাগ, অপু প্রমুখ। পর দুপুরে শহরের কামাননগর এতিমখানায় দোয়া অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলা, মহিলা লীগের সম্পাদক জোৎ¯œা আরা,যুবলীগ নেতা মীর মহি আলম প্রমুখ। দোয়া অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।