ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ধান রোপণে বাধা দিয়ে হয়রানির অভিযোগ

admin
September 28, 2019 11:09 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরায় জমির দখলীয় মালিকদেরকে জমি রোপণে বাধা প্রদান করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) খাজরার ফটিকখালী এলাকায় এ ঘটনা ঘটে। ফটিকখালী গ্রামের মৃত অশ্বিনী সানার পুত্র ভূপতি সানা জানান, আমরা কাপসন্ডা মৌজায় ডিএস ও এসএ রেকর্ডীয় জমির মালিক পক্ষ হয়ে ৪.৪৩ একর জমি দীর্ঘকাল যাবৎ জমি ভোগদখল করে আসছি। আমাদের দখলে থাকা অবস্থায় ১৯৬৮ সালে ভুলক্রমে উক্ত জমি অর্পিত সম্পত্তির তালিকায় ৫৬, ১০১, ৯৬ ও ৪০ নং খতিয়ান ৫০/৮৬ নং কেস তৈরি করে ৭.৫০ একর জমি তালিকা করা হয়। এর মধ্যে ৫৬ খতিয়ানে কোন দাগ উল্লেখ নেই। অথচ অন্য খতিয়ানে ডিসিআর না দিয়ে ৫৬ খং ডিসিআর প্রদান করা হয়। তখন সিভিল ৯০/৯৪ নং মামলা করলে মালিক পক্ষ আংশিক ডিগ্রি প্রাপ্ত হন। তখন আপিল করলে মামলাটি স্থগিত করে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে স্থানান্তর (২৫৬৮/১২) করা হয়। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আমরাই বর্তমানে জমিতে দখলে আছি এবং মৌসুমের শেষ পর্যায়ে জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষরা আদালতের স্থগিতাদেশ অমান্য করে আমাদের ধান রোপণে বাধা দিচ্ছে। আমাদের ৩.৯৩ একর জমির সাথে ডিগ্রি পাওয়া ৫০ শতক জমি মোট ৪.৪৩ একর জমিতে এবছরের চাষ শেষ করেছি। আমাদের দখলি জমিতে ধান রোপণে গেলে প্রতিপক্ষরা পুলিশের এসআই মোকাদ্দেছের সহায়তা নিয়ে আমাদের বাধা সৃষ্টি করছেন। নিজেদের চাষ করা দখলী সম্পত্তিতে ধান রোপণ করাসহ প্রতিপক্ষদের বেআইনি কার্যকলাপ বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী জমির মালিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।