ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যাসিনো মামলায় অভিযুক্তদের দেশ ত্যাগে বেনাপোলে সতর্কতা জারি

admin
September 28, 2019 9:58 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ক্যাসিনো মামলায় অভিযুক্ত ৯ নেপালিয়ানসহ সকল ব্যক্তিকে দেশ ত্যাগে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। সম্প্রতি আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে যারা আসামি হয়েছেন তারা যাতে কোনো ভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তেও সর্বত্র সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেন। ইমিগ্রেশন সূত্র জানায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ বেশি থাকে। তাই এ সীমান্ত পথে অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না। এ জন্য কর্তৃপক্ষ বিশেষ করে বেনাপোল সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বেনাপোল ইমিগ্রেশন সীমান্ত এলাকা ঘুরে পুলিশ এবং বিজিবি’র নজরদারি, সতর্কতা চোখে পড়ে। ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাধিক বা জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন কেউ তার জন্য হাতের ছাপও মিলিয়ে দেখা হচ্ছে। কোনো ভাবেই যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারেন সে জন্য তারা সতর্কতা আগের থেকে বৃদ্ধি করেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। যুবলীগের ইসমাইল চৌধুরী স¤্রাট ও ৯ নেপালের নাগরিক যাতে কোনো ভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, রাষ্ট্রীয় ঘোষিত অপরাধীরা যাতে কোনো ভাবে সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশ করতে না পারে তার জন্য তাদের সৈনিকরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।