ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোস্ট গার্ডের অভিযান: বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্য আটক অস্ত্র গুলি উদ্ধার

admin
September 28, 2019 10:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি দোনলা বন্দুক, একটি একনলা বন্ধুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের আমতলী খাল থেকে তাদেরকে আটক করা হয়। কৈখালি কোস্টগার্ড সদস্যরা জানান, সুন্দরবনে আমতলী খালে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা গুলি বর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলি বর্ষণ করে। গুলাগুলির এক পর্যায়ে বনদস্যু সেলিম বাহিনী পিছু হটে। সেখান থেকে দুই বনদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কোস্টগার্ডের হাতে আটক দুই বনদস্যুকে থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দোলন বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।